1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমরা সবাই এখন এক একজন স্বার্থপর রাক্ষস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আমরা সবাই এখন এক একজন স্বার্থপর রাক্ষস

প্রতিনিধি

অস্কার ওয়াইল্ডের বিখ্যাত রূপকথা The Selfish Giant-এর ‘স্বার্থপর রাক্ষস’ চরিত্রের সঙ্গে নিজের জীবনের এক অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন টালিউড অভিনেত্রী Rukmini Maitra।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমরা আসলে সবাই দিন দিন এক একজন সেলফিশ জায়ান্ট হয়ে উঠছি।” শৈশবের স্মৃতিচারণ করে তিনি জানান, ছোটবেলায় গল্পটি পড়ার সময় একটি বিশেষ লাইন তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল।

রুক্মিণীর ভাষ্য অনুযায়ী, গল্পে রাক্ষসটির কথা বলার স্বাধীনতা সীমিত ছিল। সেই বিষয়টি তাকে ছোটবেলাতেই ভাবিয়ে তুলেছিল। তিনি বলেন, “লাইনটা পড়ার পর আমি দাদার কাছে দৌড়ে গিয়েছিলাম। কেন জানি না, কথাটা আমার মনে খুব গভীরভাবে দাগ কেটেছিল।”

বর্তমান সমাজ ও ব্যক্তিজীবনের বাস্তবতার সঙ্গে সেই অনুভূতির মিল খুঁজে পেয়ে অভিনেত্রী বলেন, “এখন মনে হয় আমরা সবাই সেই পর্যায়ে পৌঁছে গেছি। যেকোনো কথা বলার আগে হাজারবার ভাবতে হয়। মন খুলে সব কথা বলা যায় না। একটা সময় পর আমরা সবাই যেন এক একজন স্বার্থপর রাক্ষসে পরিণত হয়েছি।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, বর্তমান সময়ের সামাজিক ও ব্যক্তিগত বাস্তবতার প্রতিফলন ঘটেছে তার বক্তব্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!