1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ম্যাচিউরিটি শুধু বয়সে আসে না, আসে কাজ আর অভিজ্ঞতায়’ — কেয়া পায়েল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

‘ম্যাচিউরিটি শুধু বয়সে আসে না, আসে কাজ আর অভিজ্ঞতায়’ — কেয়া পায়েল

প্রতিনিধি

বয়স বাড়লেই মানুষ পরিপক্ব বা ম্যাচিউর হয়ে যায়— এমন প্রচলিত ধারণার সঙ্গে পুরোপুরি একমত নন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তার মতে, প্রকৃত পরিপক্বতা আসে জীবনের অভিজ্ঞতা, কাজের পরিধি এবং মানুষের সঙ্গে মেলামেশার মাধ্যমে।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন এই অভিনেত্রী। এ সময় তিনি ম্যাচিউরিটি বা পরিপক্বতা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

কেয়া পায়েল বলেন, ‘আমরা অনেকেই ভাবি ৩০ বছর বয়সের পর আরও ম্যাচিউর হবো, তারপর গুরুত্বপূর্ণ কাজ করবো। কিন্তু বাস্তবে ম্যাচিউরিটি আসে কাজ করতে করতে। এটি শুধুমাত্র বয়সের সঙ্গে আসে না, যদিও বয়সের সঙ্গেও এক ধরনের পরিপক্বতা তৈরি হয়।’

তিনি মনে করেন, মানুষের মানসিক বিকাশ ও পরিপক্বতা নির্ভর করে তার পরিবেশ, অভিজ্ঞতা এবং সামাজিক মেলামেশার ওপর। শুধু বয়স বাড়লেই কেউ পরিপক্ব হয়ে ওঠে না।

অভিনেত্রীর ভাষায়, ‘ম্যাচিউরিটি আমাদের পুরো জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত। আমরা কোথায় মিশছি, কী করছি, কী শিখছি— সবকিছুর ওপর এটি নির্ভর করে। যত বেশি মানুষের সঙ্গে মিশব, যত বেশি কাজ করব এবং অভিজ্ঞতা অর্জন করব, তত বেশি ম্যাচিউরিটি আসবে।’

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, বয়সের চেয়ে অভিজ্ঞতা ও শেখার মানসিকতাই একজন মানুষকে প্রকৃত অর্থে পরিপক্ব করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!