1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামালপুরে মহাসড়ক অবরোধ, প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

জামালপুরে মহাসড়ক অবরোধ, প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার

প্রতিনিধি

জামালপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে প্রশাসনের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। সোমবার (২৫ মে) দুপুর ১টার দিকে পৌর শহরের বাইপাস এলাকায় স্থানীয়রা সড়ক অবরোধ করে মহাসড়কের মাঝেই ক্রিকেট খেলতে শুরু করেন। প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পর বিকেল ৩টার দিকে প্রশাসনের নতুন আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকাগামী ও ঢাকা থেকে আসা যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয় এবং যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দড়িপাড়া, দাপুনিয়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ গত প্রায় ১৯ বছর ধরে ভয়াবহ জলাবদ্ধতার শিকার। এ কারণে শতশত একর কৃষিজমি, ঘরবাড়ি এবং স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

অবরোধকারী মো. ইসমাইল বলেন, আগের দিন প্রশাসন সমস্যা সমাধানের আশ্বাস দিলেও সেটি বাস্তবায়ন হয়নি। পরে বাধ্য হয়ে আবারও তারা সড়কে নামেন। পরে প্রশাসনের প্রতিনিধিরা এসে স্থায়ী ড্রেন নির্মাণের বিষয়ে আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

এ বিষয়ে জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া জানান, স্থানীয়দের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা অবরোধ তুলে নিয়েছেন। অন্যদিকে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!