1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝগড়া করলে হেরে যাবেন, জানার চেষ্টা করবেন জিতে যাবেন -ছারছীনার পীর সাহেব। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ঝগড়া করলে হেরে যাবেন, জানার চেষ্টা করবেন জিতে যাবেন -ছারছীনার পীর সাহেব।

প্রতিনিধি

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- ইসলাম কেবল ইবাদতের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ইসলাম আমাদের শেখায় কীভাবে মানুষের সাথে আচরণ করতে হয়। আমাদের প্রাত্যহিক জীবনে অনেক সময় মতের অমিল হয়, আর সেখান থেকেই সৃষ্টি হয় ঝগড়া। কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্য হলো ঝগড়া এড়িয়ে চলা এবং সত্য অনুসন্ধানে ব্রতী হওয়া। সাময়িকভাবে ঝগড়ায় কাউকে চুপ করিয়ে দেওয়া মানেই জয়ী হওয়া নয়। ঝগড়া মানুষের মনে অহংকার বাড়িয়ে দেয় এবং অন্যের হৃদয়ে আপনার প্রতি ঘৃণা সৃষ্টি করে। আবার ঝগড়া মূলত শয়তানের একটি অস্ত্র, যা ভাইয়ে-ভাইয়ে বা বন্ধুর মাঝে দূরত্ব তৈরি করে।

পীর ছাহেব কেবলা আরও বলেন- সর্বাবস্থায় জানার চেষ্টা বা জ্ঞান অন্বেষণই হলো প্রকৃত বিজয়। যখন আপনি ঝগড়া না করে বিষয়টি জানার বা বোঝার চেষ্টা করেন, তখন আপনি দুটি বড় বিজয় অর্জন করবেন। একটি হলো ব্যক্তিত্বের বিজয়, অপরটি জ্ঞানের বিজয়। সত্য জানাটাই উদ্দেশ্য হওয়া উচিত, নিজেকে বড় প্রমাণ করা নয়। ঝগড়া করলে আপনি হয়তো সাময়িক তৃপ্তি পাবেন, কিন্তু আখিরাতে এবং মানুষের হৃদয়ে হেরে যাবেন। অন্যদিকে, বিনয়ের সাথে কোনো কিছু জানার চেষ্টা করলে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং মানুষের সম্মানও পাবেন। এককথায় ঝগড়ায় নয়, জানার মধ্যেই প্রকৃত সার্থকতা ও বিজয় নিহিত।

৯ মে বৃহস্পতিবার কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন কোটবাড়ি মুড়ায় অবস্থিত কোটবাড়ি খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়েজিত মাদ্রাসা ময়দানে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলেচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!