ইপেপার / প্রিন্ট
প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)–এর দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম মাসুম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শ্রীমঙ্গল–এর একটি অভিজাত রিসোর্টে সংগঠনের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে আগের কমিটির কাঠামো পুনর্গঠন করে ১১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সহসভাপতি হয়েছেন জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আলী আসিফ শাওন, অর্থ সম্পাদক কাজী সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক সাইফ বাবলু। এছাড়া দপ্তর সম্পাদক (প্রচার ও প্রশিক্ষণ) হয়েছেন কামাল হোসেন তালুকদার এবং আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হাবিবুল্লাহ মিজান।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আয়নাল হোসেন, মনি আচার্য ও এস এম মিন্টু।
তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মামুনুর রশীদ। পরে কমিশন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি আলমগীর হোসেন–এর সভাপতিত্বে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রীয় নিরাপত্তা, প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং এসব বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়।