1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংসদ সচিবালয়ের জন্য ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন, আধুনিকায়নে জোর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সংসদ সচিবালয়ের জন্য ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন, আধুনিকায়নে জোর

প্রতিনিধি

জাতীয় সংসদ সচিবালয়ের ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিশনের ৩৭তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ২৯০ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট হিসেবে ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকাও অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে কমিশনের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি সভায় যোগ দেন। বৈঠকের শুরুতে আগের (৩৬তম) কমিশন বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া আলোচ্যসূচি উপস্থাপন করেন। সভায় বাজেটের পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং কাজের গতি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, এই বাজেট সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!