1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৫ লাখ সরকারি নিয়োগের পরিকল্পনা বাস্তবায়নে শূন্য পদের তথ্য চাইল জনপ্রশাসন মন্ত্রণালয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

৫ লাখ সরকারি নিয়োগের পরিকল্পনা বাস্তবায়নে শূন্য পদের তথ্য চাইল জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রতিনিধি

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের অধীনস্থ শূন্য পদের হালনাগাদ তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারের কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এর অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো স্বচ্ছতা ও দ্রুততার মাধ্যমে বিপুলসংখ্যক সরকারি নিয়োগ সম্পন্ন করা

চিঠিতে আরও বলা হয়, মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোতে কতগুলো পদ শূন্য রয়েছে—তা নির্ধারিত ছকে দ্রুত পাঠাতে হবে। এর মধ্যে থাকবে:

  • পিএসসির মাধ্যমে নিয়োগযোগ্য পদ
  • সরাসরি নিয়োগযোগ্য পদ

জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট সব দপ্তরকে চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদন পাঠাতে পিডিএফ ও ওয়ার্ড ফরম্যাট ব্যবহার করতে বলা হয়েছে এবং নির্দিষ্ট ইমেইলে (admincord@mopa.gov.bd) পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পিএসসির মাধ্যমে পূরণযোগ্য পদগুলোর তালিকা আলাদাভাবে দ্রুত প্রেরণ করতে বলা হয়েছে, যাতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া যায়। পরবর্তীতে প্রতিমাসের ৫ তারিখে নিয়মিতভাবে আপডেট পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগকে প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা এবং দীর্ঘদিনের জনবল সংকট কমানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!