ইপেপার / প্রিন্ট
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের অধীনস্থ শূন্য পদের হালনাগাদ তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারের কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এর অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো স্বচ্ছতা ও দ্রুততার মাধ্যমে বিপুলসংখ্যক সরকারি নিয়োগ সম্পন্ন করা।
চিঠিতে আরও বলা হয়, মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোতে কতগুলো পদ শূন্য রয়েছে—তা নির্ধারিত ছকে দ্রুত পাঠাতে হবে। এর মধ্যে থাকবে:
জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট সব দপ্তরকে চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদন পাঠাতে পিডিএফ ও ওয়ার্ড ফরম্যাট ব্যবহার করতে বলা হয়েছে এবং নির্দিষ্ট ইমেইলে (admincord@mopa.gov.bd) পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া পিএসসির মাধ্যমে পূরণযোগ্য পদগুলোর তালিকা আলাদাভাবে দ্রুত প্রেরণ করতে বলা হয়েছে, যাতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া যায়। পরবর্তীতে প্রতিমাসের ৫ তারিখে নিয়মিতভাবে আপডেট পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
সরকারের এই উদ্যোগকে প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা এবং দীর্ঘদিনের জনবল সংকট কমানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।