1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরাজগঞ্জে প্রথমবার মেরুদণ্ডের জটিল অপারেশন সফল, হাঁটতে পারছেন তরুণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

সিরাজগঞ্জে প্রথমবার মেরুদণ্ডের জটিল অপারেশন সফল, হাঁটতে পারছেন তরুণ

প্রতিনিধি

সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে মেরুদণ্ডের জটিল অপারেশন। এই সাফল্যে হাসপাতাল কর্তৃপক্ষ রোববার (১২ এপ্রিল) রোগীকে সঙ্গে নিয়ে কেক কেটে উদযাপন করেন এবং অপারেশন টিমকে সম্মাননা জানান।

এই অপারেশনের মাধ্যমে দীর্ঘদিন হাঁটতে না পারা এক যুবক এখন আবার স্বাভাবিকভাবে হাঁটতে ও বসতে পারছেন, যা স্থানীয় স্বাস্থ্যসেবায় এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

জানা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চকনূর গ্রামের বাসিন্দা মো. মেরাজুল ইসলাম (২৪) গত ২ মার্চ গাছ কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এ সময় একটি ভারী গাছ তার পিঠের ওপর পড়ে গেলে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হয় এবং ১৮ মার্চ পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে অপারেশনের জন্য দীর্ঘ অপেক্ষা ও প্রায় আড়াই লাখ টাকা খরচের কথা জানানো হয়। এত বড় ব্যয় বহন করতে না পেরে পরিবারটি আবার সিরাজগঞ্জে ফিরে আসে এবং ২৮ মার্চ পুনরায় একই হাসপাতালে ভর্তি করা হয়।

অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ৭ এপ্রিল অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে মাত্র ১ লাখ টাকার মধ্যে সফলভাবে মেরুদণ্ডের এই জটিল অপারেশন সম্পন্ন করা হয়, যা এই জেলায় প্রথম।

রোগী মো. মেরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর থেকে তিনি হাঁটতে পারছিলেন না। তবে অপারেশনের পর এখন তিনি আবার হাঁটতে ও বসতে পারছেন, যা তার জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে।

রোগীর মা মোছা. মহারানি বলেন, ঢাকায় চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু সিরাজগঞ্জেই স্বল্প খরচে উন্নত চিকিৎসা পাওয়ায় তার ছেলে আবার স্বাভাবিক জীবনে ফিরছে।

ডা. মো. দেলোয়ার হোসেন জানান, সাধারণত এ ধরনের অপারেশন জেলা পর্যায়ে করা হয় না। তবে তার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এই ঝুঁকি নেন এবং সফলভাবে অপারেশন সম্পন্ন করতে সক্ষম হন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, প্রথমবারেই এমন সফলতা অর্জন করা একটি বড় অর্জন। ভবিষ্যতেও স্বল্প খরচে এ ধরনের চিকিৎসা সেবা চালু রাখার জন্য তারা কাজ করে যাচ্ছেন।

এই সফল অপারেশন শুধু একজন রোগীর জীবনেই পরিবর্তন আনেনি, বরং প্রমাণ করেছে জেলা পর্যায়েও উন্নত চিকিৎসা সেবা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!