1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডাক্তারহীন ৫ বছর: রাজবাড়ীর মা-শিশু হাসপাতালে থেমে গেছে সিজার সেবা, বাড়ছে ভোগান্তি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ডাক্তারহীন ৫ বছর: রাজবাড়ীর মা-শিশু হাসপাতালে থেমে গেছে সিজার সেবা, বাড়ছে ভোগান্তি

প্রতিনিধি

রাজবাড়ীর ২০ শয্যা বিশিষ্ট সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতালটি গত পাঁচ বছর ধরে কার্যত চিকিৎসক সংকটে ধুঁকছে। গাইনী ও শিশু বিশেষজ্ঞ না থাকায় বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন, ব্যাহত হচ্ছে প্রসূতি সেবা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী মা ও তাদের স্বজনরা।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি একসময় প্রসূতি ও শিশু চিকিৎসার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। মাসে ৩০-৪০টি সিজার ও ৫০-৬০টি স্বাভাবিক প্রসব হতো এখানে। কিন্তু ২০২১ সালে গাইনী চিকিৎসক বদলি হওয়ার পর থেকে আজ পর্যন্ত নতুন কোনো চিকিৎসক পদায়ন হয়নি। ফলে বর্তমানে সিজারিয়ান সেবা পুরোপুরি বন্ধ, আর স্বাভাবিক প্রসবও সীমিত হয়ে পড়েছে।

হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসক না থাকায় তা অচল। একইসঙ্গে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স সেবাও বন্ধ রয়েছে চালক না থাকায়। রোগী কমে যাওয়ায় হাসপাতালের ওয়ার্ড ও বেডগুলো পড়ে আছে প্রায় ফাঁকা অবস্থায়।

স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালে বিনামূল্যে সেবা না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে, যেখানে সিজারের জন্য অতিরিক্ত ১৫-২০ হাজার টাকা খরচ করতে হচ্ছে।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. আশরাফুল ইসলাম জানান, গাইনী চিকিৎসক না থাকাই রোগী কমে যাওয়ার প্রধান কারণ। প্রয়োজনীয় চিকিৎসক পদায়ন না হলে এ সংকট কাটানো সম্ভব নয়।

জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নছর মোহাম্মদ কদর উদ্দীন বলেন, হাসপাতালটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!