1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রংপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কড়াকড়ি, জরিমানা ১৫.৫ লাখ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রংপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কড়াকড়ি, জরিমানা ১৫.৫ লাখ

প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশবিধি লঙ্ঘন ও অনুমোদনহীনভাবে ইট উৎপাদনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিকর উপায়ে ইটভাটা পরিচালনার অভিযোগে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল।

অভিযানে মিঠাপুকুর উপজেলা এর ভগবতপুর ও রামপুরা এলাকায় অবস্থিত চারটি ইটভাটার মালিককে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আরআর ব্রিকসের স্বত্বাধিকারী রবিউল ইসলাম প্রামাণিককে ৫ লাখ টাকা, এলকেএস ব্রিকসের নজরুল ইসলামকে আড়াই লাখ টাকা, এফপিবি ব্রিকসের সাজেদুল ইসলাম প্রধানকে ৪ লাখ টাকা এবং এসআর ব্রিকসের রবিউল ইসলামকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, এসব ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফারযুক্ত জ্বালানি, অ্যাশ ও মারকারি সম্বলিত কয়লা ব্যবহার করা হচ্ছিল। এছাড়া প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই ভাটা স্থাপন ও পরিচালনা করা হচ্ছিল, যা পরিবেশ আইন লঙ্ঘনের শামিল।

এই প্রেক্ষিতে ৭ এপ্রিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর এবং র‍্যাব সদস্যরা অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অবৈধ ইটভাটা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই এসব কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!