1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“প্রকল্পে দুর্নীতি সহ্য নয়, মাটির স্বাস্থ্য রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ কৃষিমন্ত্রীর” - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী।

“প্রকল্পে দুর্নীতি সহ্য নয়, মাটির স্বাস্থ্য রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ কৃষিমন্ত্রীর”

প্রতিনিধি

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। তিনি সতর্ক করে দেন, প্রকল্প বাস্তবায়নে গাফিলতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করা। এ জন্য প্রকল্প গ্রহণের সময় বাস্তবসম্মত পরিকল্পনা, সঠিক অগ্রাধিকার নির্ধারণ এবং দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় নেওয়া জরুরি। যেসব প্রকল্প প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছে, সেগুলোর কারণ খতিয়ে দেখে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেন তিনি।

কৃষি খাতের টেকসই উন্নয়নের প্রসঙ্গ তুলে মন্ত্রী মাটির স্বাস্থ্য রক্ষা এবং জমির উর্বরতা পুনরুদ্ধারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির অম্লতা বেড়ে যাচ্ছে, যা শুধু মাটির ক্ষতিই করছে না, বরং কৃষি উৎপাদনের ব্যয়ও বাড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সভায় জানানো হয়, চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি ৪২.১৮ শতাংশে পৌঁছেছে।

সভায় কৃষি সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!