1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার: জ্বালানি ব্যবস্থাপনায় নতুন পদক্ষেপ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার: জ্বালানি ব্যবস্থাপনায় নতুন পদক্ষেপ

প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রমের তদারকি এবং সমন্বয় নিশ্চিত করা।

শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, শুক্রবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তে বলা হয়েছে,

  • ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি নিজস্ব দায়িত্বে ট্যাগ অফিসার নিয়োগ করবে।
  • ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের অধীনে থাকা প্রতিটি পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।
  • ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ করবেন এবং দৈনিক প্রতিবেদন দেবে।

এ পদক্ষেপের মাধ্যমে পেট্রোল পাম্পে জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সমসাময়িক বাজার পরিস্থিতি অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে এই নির্দেশনা বাস্তবায়নে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!