বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রমের তদারকি এবং সমন্বয় নিশ্চিত করা।
শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, শুক্রবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তে বলা হয়েছে,
- ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি নিজস্ব দায়িত্বে ট্যাগ অফিসার নিয়োগ করবে।
- ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের অধীনে থাকা প্রতিটি পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।
- ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ করবেন এবং দৈনিক প্রতিবেদন দেবে।
এ পদক্ষেপের মাধ্যমে পেট্রোল পাম্পে জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সমসাময়িক বাজার পরিস্থিতি অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে এই নির্দেশনা বাস্তবায়নে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।