1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছয় দিনে প্রিন্সের আয় কত? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ছয় দিনে প্রিন্সের আয় কত?

প্রতিনিধি

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার দৌড়ে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ বক্স অফিসে নতুন মাইলফলক স্পর্শ করেছে। মুক্তির ষষ্ঠ দিনে এসে সিনেমাটির মোট গ্রস কালেকশন ১ কোটি টাকার ঘর ছাড়িয়ে গেছে।

বিএমআর (বাংলাদেশ মুভি রেটিং)-এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ষষ্ঠ দিনে ‘প্রিন্স’ সিনেমার সংগ্রহের গ্রাফ কিছুটা ঊর্ধ্বমুখী দেখা গেছে। এদিন সিনেমাটি ১৯.১৩ লাখ টাকা আয় করেছে। তবে সীমান্ত সম্ভারের শো বাতিল না হলে এই সংগ্রহের পরিমাণ আরও বাড়তে পারত বলে ধারণা করা হচ্ছে।

ষষ্ঠ দিনে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার ও মধুবন সিনেপ্লেক্সসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে মোট ৪২টি শো চলেছে। এর মধ্যে ১০টি শো ছিল পুরোপুরি হাউজফুল এবং একটি শো ছিল প্রায় দর্শকপূর্ণ। সব মিলিয়ে ছয় দিন শেষে মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১.০৫ কোটি টাকায়।

মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটির আয় ছিল আশাব্যঞ্জক। প্রথম দিনে ১৬.১৯ লাখ টাকা দিয়ে শুরু করে দ্বিতীয় দিনে ২০.০৬ লাখ, তৃতীয় দিনে ১৫.২৯ লাখ, চতুর্থ দিনে ১৬.৩৮ লাখ এবং পঞ্চম দিনে ১৮ লাখের বেশি আয় করে সিনেমাটি ১ কোটির ক্লাবে প্রবেশের পথ প্রশস্ত করে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এই গল্পে শাকিব খানকে একদম নতুন এক গ্যাংস্টার ইমেজে দেখা গেছে। অ্যাকশনধর্মী এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও প্রেক্ষাগৃহে সিনেমাটির এই দাপুটে অবস্থান বক্স অফিসে নতুন গতির সঞ্চার করেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!