1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যেকোনো সময় মরে যেতে পারি : মাহিয়া মাহি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

যেকোনো সময় মরে যেতে পারি : মাহিয়া মাহি

প্রতিনিধি

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান তালে সরব তিনি। নিজের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি, ভালো লাগা কিংবা ক্যারিয়ারের আপডেট সবই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিয়মিত।

বর্তমানে এই নায়িকা অবস্থান করছেন সুদূর আমেরিকায়। সেখান থেকেই এক ফেসবুক পোস্টে মাহি জানালেন, যেকোনো সময় মরে যেতে পারেন তিনি!

ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহি লিখেছেন, ‘আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।’ অভিনেত্রীর এমন মন্তব্যে ভক্তদের মনে উদ্বেগ সৃষ্টি হলেও পরের লাইনেই মাহি পরিষ্কার করেন তার এমন অনুভূতির পেছনের কারণ।

সম্ভবত চোখের সামনে আকস্মিক কোনো মৃত্যুর ঘটনা দেখে বিচলিত হয়ে পড়েছেন তিনি। মাহি আরও লিখেছেন, ‘আমার সামনে এই মুহূর্তে যে হাটাহাটি করছে সেও একটু পরে মরে যেতে পারে, এতো কাছ থেকে কারো মৃত্যু এর আগে তো কখনো দেখিনি দম বন্ধ লাগতেসে।’

ঠিক কী কারণে বা কার মৃত্যু দেখে মাহি এমন পোস্ট দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে তার এই স্ট্যাটাসে স্পষ্ট যে, জীবনের চরম অনিশ্চয়তা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!