1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

প্রতিনিধি

উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় এক ভেটেরিনারি সার্জনের কাছে সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত করতে গিয়ে চরম অপদস্থ হয়েছিলেন ময়মনসিংহের শাহীন আলম। এবার নিজেই তিনি সত্যায়িত করার যোগ্যতা অর্জন করেছেন। শাহীন আলম ৪৪তম বিসিএসের মাধ্যমে সুনামগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে গত ১ মার্চ যোগদান করেছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে শাহীন আলম শিক্ষা জীবনে সত্যায়িত করতে গিয়ে চরম অপমান ও ভোগান্তির শিকার হওয়া নিয়ে ফেসবুকে স্মৃতিচারণ করে একটি পোস্ট দেন। সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

ইন্টারমিডিয়েটে থাকাকালে আমার উপজেলার তৎকালীন ভেটেরিনারি সার্জনের কাছে সার্টিফিকেট সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম। সেই অপমান এখনো ভুলতে পারিনি, হয়তো কখনোও পারবো না!

অথচ, সময়ের আবর্তে অপদস্ত হওয়া সেই আমিই আজ সত্যায়িত করার সুযোগ ও দায়িত্ব পেয়েছি। এটাকেই বলে বিধাতার লীলা। তাই কাউকে কখনো ছোট করে দেখা উচিত না। কারণ কাকে, কোথায়, কখন, কোন অবস্থানে নিয়ে যাবে একমাত্র বিধাতাই ভালো জানে।

যদিও বর্তমান ডিজিটাল যুগে সত্যায়িত নামক এই উদ্ভট নিয়মের কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এবং এই প্রথা রহিত করে চাকরিপ্রার্থী ও ছাত্র-ছাত্রীদের হয়রানি থেকে মুক্তি দেওয়ার জোর দাবি জানাই। তবুও, যতদিন এই নিয়ম আছে, জনগণকে সেবা দিতে সর্বদা প্রস্তুত আছি।

প্রিয় অনুজ বা পরিচিত কারও যদি সত্যায়িত করার প্রয়োজন হয়, নির্দ্বিধায় চলে আসতে পারেন আমার কাছে। সত্যায়িত করার পাশাপাশি চা খাওয়ার দাওয়াত রইলো। আর আমি যেখানেই থাকি না কেন, আপনাদের জন্য ব্যাগে সব সময় একটা সিল রাখবো, ইনশাআল্লাহ্।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!