1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কিশোরকে বিবস্ত্র করে ও চুল কেটে নির্যাতন, একজন কারাগারে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী।

কিশোরকে বিবস্ত্র করে ও চুল কেটে নির্যাতন, একজন কারাগারে

প্রতিনিধি

বগুড়ার শেরপুরে খেলাধুলা নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে আটকে রেখে মারধর, বিবস্ত্র করা এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। নির্যাতনের শিকার কিশোরটি স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র।

বুধবার (১১ মার্চ) বিকেলে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হামছায়াপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান (১৩) গত ৬ মার্চ দুপুরে খেলাধুলা নিয়ে বিরোধের জেরে কয়েকজন যুবকের হাতে আটক হয়। অভিযোগ রয়েছে, তাকে উপজেলার খন্দকারটোলা এলাকায় নিয়ে গিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে মাথার চুল কেটে অপমান করা হয়। নির্যাতনের কারণে কিশোরটি অসুস্থ হয়ে পড়লে পরে স্থানীয়ভাবে তার চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় কিশোরটির বাবা জহুরুল ইসলাম মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে শেরপুর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে একই রাতেই এজাহারভুক্ত আসামি মোতালেব আলভীকে (১৯) গ্রেপ্তার করে। তার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামে। তিনি শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকায় আত্মীয়ের বাড়িতে থেকে অনলাইনে নতুন কাপড়ের ব্যবসা করতেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, গ্রেপ্তার হওয়া মোতালেব আলভী মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!