1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কিল-ঘুষি-লাথির তাণ্ডব— ব্রাজিলে ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

কিল-ঘুষি-লাথির তাণ্ডব— ব্রাজিলে ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড!

প্রতিনিধি

দক্ষিণ আমেরিকান ফুটবলে মাঠ কিংবা গ্যালারি রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু ব্রাজিলে অনুষ্ঠিত ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালের ঘটনা সবকিছু ছাড়িয়ে গেল। খেলোয়াড়রা একে অপরকে কিল-ঘুষি-লাথি মারলেন মিনিটখানেক ধরে। যুদ্ধাংদেহী পরিবেশ কিছুটা শান্ত হওয়ার পর রেফারি ২৩ খেলোয়াড়কে দেখালেন লাল কার্ড, যা বিশ্বরেকর্ড।

ক্রুজেইরো ও অ্যাতলেতিকো মিনেইরোর শিরোপার লড়াই তখন শেষের দিকে। ক্রুজেইরো এগিয়ে ১-০ গোলে। ইনজুরি টাইম শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে ক্রুজেইরোর স্ট্রাইকার ক্রিস্টিয়ান ও অ্যাতলেতিকো গোলকিপার এভারসনের মধ্যে সংঘর্ষ হয়। এভারসন একটু বেশিই সহিংস ছিলেন। ক্রিস্টিয়ানকে টেনে মাটিতে ফেলে তার বুকে চড়ে বসে ক্ষোভ ঝারতে থাকেন।

রেফারি এসে সমঝোতা করতে চেয়েছিলেন। কিন্তু হুট করে পেছন থেকে এভারসনকে ধাক্কা দেন ক্রুজেইরোর এক খেলোয়াড়, গোলপোস্টে ধাক্কা খেয়ে পড়ে যান অ্যাতলেতিকো কিপার। তারপরই শুরু হয়ে যায় যুদ্ধ। দুই দলের খেলোয়াড়রা যে যাকে পেরেছেন, কিল-ঘুষি-লাথি মেরেছেন। মাঠে ঢুকে পড়েন বেঞ্চের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরাও। তারাও জড়িয়ে পড়েন মারামারিতে। পরে নিরাপত্তাকর্মী ও সামরিক পুলিশের হস্তক্ষেপে মাঠে শান্তি ফেরে।

ম্যাচ বন্ধ রাখা হয় প্রায় দশ মিনিট। কিছুক্ষণ পর ফের মাঠে নামে দুই দলের খেলোয়াড়রা। তখনো রেফারি কাউকে বুকিং করেননি। ম্যাচ শেষ হওয়ার পর মিডিয়া এক প্রতিবেদনে জানায়, ব্রাজিলের সাবেক তারকা হাল্কসহ অ্যাতলেতিকোর ১১ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। আর ক্রুজেইরোর ১২ খেলোয়াড় পেয়েছেন লাল কার্ড। মোট ২৩ খেলোয়াড় লাল কার্ড দেখেছেন, ১৯৫৪ সালে ২২ লাল কার্ডের রেকর্ড ভেঙে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!