1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘তাড়াহুড়ো করে জাতীয় দলে ঢুকে আবার বাদ পড়তে চাই না’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

‘তাড়াহুড়ো করে জাতীয় দলে ঢুকে আবার বাদ পড়তে চাই না’

প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় দলে এই মুহূর্তে খুব বেশি স্পিন অলরাউন্ডার নেই। সাকিব আল হাসান না থাকায় মেহেদী হাসান মিরাজ কিংবা শেখ মেহেদীর ওপর দায়িত্বটা বেশি থাকে। তবে ধারাবাহিকভাবে তারাও পারফর্ম করতে পারেন না। ঘরোয়া ক্রিকেটেও কয়েকজন পারফর্ম করছেন স্পিন অলরাউন্ডার হিসেবে। তাদের একজন মেহেরব হোসেন অহিন।

দেশের ঘরোয়া ক্রিকেটে গেল মাস ছয়েক ধরে ফর্মের তুঙ্গে রয়েছেন তরুণ এই ক্রিকেটার। যখন যেখানেই সুযোগ পাচ্ছেন, নিজেকে চেনাচ্ছেন। বিশেষ করে কোনোদিন ব্যাট হাতে আবার কোনো দিন বল হাতে। দলের হয়ে অবদান রাখাই বড় লক্ষ্য তার।

সবশেষ বিসিএলে ৪ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন মেহেরব। ব্যাট হাতেও কার্যকরী ছিলেন। সব মিলিয়ে মেহেরবকে বেশ কার্যকরী এক অলরাউন্ডার মনে হচ্ছে আগামী দিনের জন্য। মেহেরবের দল উত্তরাঞ্চলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও প্রশংসা করেছিলেন তার।ঢাকা পোস্টের সঙ্গে আলাপে অহিন জানালেন সবশেষ ৬ মাসের উন্নতির কথা। পেছন থেকে নাজমুল হোসেন শান্তর সমর্থনের কথাও জানালেন, ‘যে ছয় মাসের কথা বলছেন সেটা যদি হিসাব করা হয়…. এনসিএল টি-টোয়েন্টি বা লঙ্গার ভার্সন এরপর বিপিএল অদম্য বা সবশেষ টুর্নামেন্ট বিসিএল। আমি কিন্তু প্রায় সব জায়গায় শান্ত ভাইয়ের আন্ডারে খেলেছি। আমার যে জায়গাগুলো দুর্বল রয়েছে সেগুলো নিয়ে শান্ত ভাইয়ের সাথে কাজ করেছি। তবে ভালো করার শেষ নেই, সবসময় ক্ষুধা থেকে যায়।’

‘বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে উনার থেকে আন্তর্জাতিক ক্রিকেটের আবহাওয়া সেটা শিখতে চেষ্টা করেছি। আপনি যদি দেখেন যে প্রত্যেকটা খেলোয়াড়ের ভালো করার পেছনে কিন্তু একজন কোচ বা একজন বড় ভাইয়ের অবদান থাকে। আমি শান্ত ভাইয়ের কথা মেনশন করতে চাই এ কারণে উনি আমাকে খুবই সাহায্য করেন মানসিকভাবেও।’

জাতীয় দলে খেলা নিয়ে জানতে চাইলে অহিন বললেন, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলে আসার পরে আমি কোনো ক্যাম্পে ছিলাম না। তখন যদি কোনো ক্যাম্পে থাকতাম আমার জন্য আরো উন্নতি করতে সহজ হতো। পরের বছর আমি ডিপিএল খেলেছিলাম ভালো করেছিলাম তারপরও আমি কোনো ক্যাম্পে ছিলাম না। সেখানে আমি একটু পিছিয়ে গিয়েছিলাম।’

‘ এটাতে আমার জন্য আরও সুবিধা হয়েছে কঠিন সময় নিজেকে সামলানো। আমি দ্রুত জাতীয় দলে প্রবেশ করে বাদ পড়তে চাই না। আমার চিন্তা ভালো প্রস্তুতি নিয়েই পরিপক্ক হয়ে তবে জাতীয় দলে খেলব। যখন অভিষেক হবে তখন লম্বা সময় ধরে আমি দলকে সাপোর্ট দিতে চাই, আমি পারফর্ম করতে চাই ডমিনেট করে খেলতে চাই। মানে বিশ্বব্যাপী।’

২০২৪ সালের একটি ঘটনা জানিয়ে অহিন কৃতজ্ঞতা প্রকাশ করলেন তৎকালীন নির্বাচকের প্রতি, ‘আরেকটি কথা বলতে হয় যখন কোথাও তেমন ক্যাম্পের সুযোগ পাচ্ছিলাম না তখনকার নির্বাচক হান্নান সরকার স্যার আমাকে একটা ক্যাম্পে সুযোগ করে দিয়েছিলেন। যা কাজে লেগেছিল আমার। যদিও ক্যাম্পটি শেষ পর্যন্ত হয়নি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!