1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘সব সময় প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন হয় না’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘সব সময় প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন হয় না’

প্রতিনিধি

বলিউডের ‘চিচি’ খ্যাত অভিনেতা গোবিন্দ কিছুদিন ধরেই নানা কারণে আলোচনায় রয়েছেন। বিশেষ করে তার স্ত্রী সুনীতার সঙ্গে দ্বন্দ্ব এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরে তাকে নিয়ে চলা নানা নেতিবাচক চর্চায় ভক্তরা কিছুটা উদ্বিগ্ন। সম্প্রতি অভিনেতা নিজেই সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে তার জীবনের নানা অজানা ও বিতর্কিত দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন।সাক্ষাৎকারে গোবিন্দ জানান, যারা সফল এবং ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত, তাদের নামে অপবাদ রটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। নিজের মন্তব্যের সপক্ষে তিনি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, রাজেশ খান্না এবং আমির খানের উদাহরণ টেনে আনেন। গোবিন্দর মতে, এই কিংবদন্তি অভিনেতাদেরও এক সময় নানা কুরুচিপূর্ণ অপবাদের শিকার হতে হয়েছিল।

ইন্ডাস্ট্রিতে গোবিন্দর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তিনি সেটে দেরিতে পৌঁছান। যারা এ নিয়ে নিয়মিত তার সমালোচনা করেন, তাদের প্রতি এবার প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। অভিনেতা মনে করেন, ইন্ডাস্ট্রির প্রায় সব অভিনেতাই কোনো না কোনো সময় সমালোচনার মুখোমুখি হন এবং এটি পেশাদার জীবনেরই অংশ।

গোবিন্দ মনে করেন, জীবনের সব ক্ষেত্রে প্রতিক্রিয়ার প্রয়োজন নেই। তবে ধৈর্য ধরারও একটা সীমা আছে। তিনি বলেন, ‘সব সময় প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন হয় না। হ্যাঁ, যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তবে আপনাকে অবশ্যই মুখ খুলতে হবে। কারণ আপনি চুপ থাকলে মানুষ আপনাকে ভুল বুঝবে এবং অপমান করার সাহস পাবে। তাই তাদের নিজেদের ভাষাতেই জবাব দেওয়া প্রয়োজন।’

নিজের জীবনের একটি তিক্ত অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে গোবিন্দ জানান, একবার এক সংগীত পরিচালকের ভাই তার কাছে এসে তাকে অপমান করার চেষ্টা করেন। ওই ব্যক্তি মনে করেছিলেন গোবিন্দর ক্যারিয়ার এখন ব্যর্থ।

সেই মুহূর্তের বর্ণনা দিয়ে গোবিন্দ বলেন, ‘আমি যখন ভিরারে থাকতাম তখনও এমন হুমকি দিতাম না। আমি তাকে সরাসরি বলেছিলাম আমি আপনাকে জুতো দিয়ে মারব, তখন সব ভুলে যাবেন। উঠে বেরিয়ে আসুন আমার সঙ্গে। আপনি মানুষের সঙ্গে যা করার চেষ্টা করছেন, আপনার কি মনে হয় না এটা আপনার সঙ্গেও ঘটতে পারে?’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!