1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঠাকুরগাঁওয়ে ইসি কর্মকর্তার বিরুদ্ধে নিরাপত্তা প্রহরীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ঠাকুরগাঁওয়ে ইসি কর্মকর্তার বিরুদ্ধে নিরাপত্তা প্রহরীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস

প্রতিনিধি

 ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহর বিরুদ্ধে এক নিরাপত্তা প্রহরীকে শারীরিক নির্যাতন ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নিরাপত্তা প্রহরী মো. ইসমাইল হোসেন প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন নির্বাচন কমিশন-এর সচিব এবং রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার অফিস বন্ধের দিন বিকেলে অফিস কক্ষের তালা খোলাকে কেন্দ্র করে জেলা নির্বাচন কর্মকর্তা হঠাৎ ইসমাইল হোসেনের ওপর চড়াও হন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

লিখিত অভিযোগে ইসমাইল উল্লেখ করেন, গত বছরের ১৮ সেপ্টেম্বর যোগদানের পর থেকেই জেলা নির্বাচন কর্মকর্তা অধস্তন কর্মচারীদের সঙ্গে তুচ্ছ ঘটনায় দুর্ব্যবহার করে আসছেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি মোবাইল ফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করেও তাকে মারধরের চেষ্টা ও হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

অফিসের একাধিক কর্মচারীর অভিযোগ, ওই কর্মকর্তা প্রায়ই চাকরিচ্যুত করার ভয় দেখান এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন। এতে অফিসের কর্মপরিবেশ নষ্ট হচ্ছে এবং কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

অভিযোগে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, তদন্তকালীন অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক অব্যাহতি এবং দোষী প্রমাণিত হলে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারীকে শারীরিকভাবে আঘাত করা গ্রহণযোগ্য নয়। অভিযোগ পাওয়া গেলে নির্বাচন কমিশন বিভাগীয়ভাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!