1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্পাইডারম্যান জুটির ‘গোপন বিয়ে’ নিয়ে মুখ খুললেন জেন্ডায়ার মা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্পাইডারম্যান জুটির ‘গোপন বিয়ে’ নিয়ে মুখ খুললেন জেন্ডায়ার মা

প্রতিনিধি

হলিউডের জনপ্রিয় তারকা জুটি জেনডায়া ও টম হল্যান্ডের গোপন বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী জেনডায়ার মা ক্লেয়ার স্টোয়ারমার। সম্প্রতি জেনডায়ার স্টাইলিস্ট ল রচ এই জুটির বিয়ের ইঙ্গিত দিলে সামাজিক মাধ্যমে শুরু হয় তোলপাড়। তবে বিষয়টি সরাসরি নাকচ না করলেও এক রহস্যময় প্রতিক্রিয়ার মাধ্যমে ভক্তদের কৌতূহল মিটিয়েছেন তার মা।

গত ১ মার্চ একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ল রচ মন্তব্য করেন, জেনডায়া ও টম হল্যান্ড ইতোমধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার এই মন্তব্যের ভিডিও ক্লিপটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ক্লেয়ার স্টোয়ারমার। ভিডিওটির ক্যাপশনে তিনি কোনো দীর্ঘ বক্তব্য না দিয়ে শুধু একটি ‘হাসির ইমোজি’ ব্যবহার করেছেন এবং লিখেছেন, ‘হাসিটা…’। তার এমন প্রতিক্রিয়া দেখে নেটিজেনরা ধারণা করছেন, বিয়ের এই খবরটি স্রেফ গুজব ছাড়া আর কিছু নয়।

২০২১ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন জেনডায়া ও টম। তবে তারা সবসময়ই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এই জুটির বাগদানের খবর ছড়িয়েছিল। সম্প্রতি জেনডায়ার হাতে একটি সোনার আংটি দেখার পর বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। যদিও টম হল্যান্ড এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাদের সম্পর্ক অত্যন্ত পবিত্র এবং এ নিয়ে সাধারণ মানুষের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই।

স্টাইলিস্ট ল রচ এর আগেও রসিকতা করে বলেছিলেন, জেনডায়া বিয়ে করলে সেটি অত্যন্ত গোপন থাকবে। বর্তমানে এই অভিনেত্রী তার পরবর্তী সিনেমা ‘ডুন’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। জেনডায়া এবং টমের ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়ে নিয়ে এই জুটির এখনই কোনো তাড়া নেই। তারা দুজনেই বর্তমানে তাদের ক্যারিয়ার এবং ব্যক্তিগত সময়কে গুরুত্ব দিচ্ছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!