1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’

প্রতিনিধি

পারিবারিক গল্পের চিরচেনা স্বাদ নিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ শেষ হতে যাচ্ছে। কে এম সোহাগ রানা রচিত ও পরিচালিত এই নাটকটি সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হয়ে আসছিল।

ইতোমধ্যে এর ১২২টি পর্ব সম্পন্ন হয়েছে। সম্প্রতি একটি বিশেষ ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে, আগামী সপ্তাহে ১২৪ নং পর্বটি প্রচারের মাধ্যমেই দীর্ঘ এই পথচলার ইতি ঘটবে।

এক সময়কার পারিবারিক গল্পের সোনালী ঐতিহ্যের প্রতিফলন ঘটিয়ে ‘দেনা পাওনা’ ইউটিউবে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। এই সিরিয়ালটির মাধ্যমে অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া যেমন নতুন করে আলোচনায় এসেছেন, তেমনি অভিনেতা অ্যালেন শুভ্রর জন্যও এটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।

নাটকটির বিদায় লগ্নে ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাবাসসুম ছোঁয়া জানিয়েছেন, শেষবারের মতো পুরো সপ্তাহ তারা দর্শকদের অপেক্ষায় থাকবেন।

নাটকটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ডা: এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, এবি রোকনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। দর্শকদের গভীর ভালোবাসা এবং আবেগের কথা মাথায় রেখেই অন্তিম পর্বের ঘোষণা দেওয়া হয়েছে।

তবে ভক্তদের জন্য রয়েছে একটি বড় চমক; মূল ধারাবাহিকটি শেষ হলেও আসন্ন ঈদুল ফিতরে সাত দিনব্যাপী প্রচারিত হবে ‘দেনা পাওনা’র বিশেষ ঈদ স্পেশাল ধারাবাহিক নাটক।

দীর্ঘদিন ধরে চলা এই নাটকটি শেষ হওয়ার খবরে দর্শকদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে অসংখ্য ভক্ত তাদের নিয়মিত দেখার অভ্যাসের কথা জানিয়েছে। এছাড়াও রিত্রগুলোর প্রতি নিজেদের আবেগ-ভালোবাসার কথাও প্রকাশ করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!