1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘‘বিগ বস’ সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো

‘‘বিগ বস’ সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি

প্রতিনিধি

জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর বাংলা সংস্করণের সঞ্চালক হিসেবে পর্দায় ফিরছেন সৌরভ গাঙ্গুলি। দীর্ঘ সময় ‘দাদাগিরি’ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখার পর এবার তাকে সম্পূর্ণ ভিন্নধর্মী এই শো-তে দেখা যাবে। আগামী ৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে এক অনুষ্ঠানের মাধ্যমে এই রিয়ালিটি শো’র আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে।

স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হতে যাওয়া এই শো নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী শুক্রবার ইডেন গার্ডেন্সে আয়োজিত অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে অনুষ্ঠানটি ঠিক কবে থেকে এবং কোন সময়ে প্রচারিত হবে, তা এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি। এছাড়া প্রতিযোগীদের তালিকায় কারা থাকছেন, তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।

উল্লেখ্য, প্রায় এক দশক আগে অন্য একটি চ্যানেলে বাংলার ‘বিগ বস’ প্রচারিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এটি আবারও ফিরছে। ব

র্তমানে এই তারকা, ক্রিকেটারের বায়োপিক নিয়েও জোর আলোচনা চলছে, যেখানে তার চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। বায়োপিকের কাজ এবং নতুন এই রিয়ালিটি শো; সব মিলিয়ে আবারও বিনোদন জগতের কেন্দ্রে চলে এসেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!