1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিসিএলের ফাইনাল মিরপুরে, স্পোর্টিং উইকেটের প্রত্যাশা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

বিসিএলের ফাইনাল মিরপুরে, স্পোর্টিং উইকেটের প্রত্যাশা

প্রতিনিধি

বিসিএলের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। বাকি রয়েছে কেবল ফাইনাল। আগামীকাল দুপুরে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে নর্থ জোনের বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল জোন। যে ম্যাচের আগে আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন নর্থ জোনের কোচ তারেক আজিজ খান।

এ সময় তিনি বলেন, ‘সাব্বির গত ম্যাচে তার সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে। আমাদের সব প্লেয়ার এখন প্রস্তুত ফাইনাল ম্যাচের জন্য। আমরা একটা সঠিক কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চাই এবং কাঙ্ক্ষিত ফলাফল বের করে আনতে চাই।’

মিরপুরের উইকেট নিয়ে তারেক বলেন, ‘বিপিএলে কিন্তু এবার চমৎকার উইকেট হয়েছে। আমরা আশা করতে পারি মিরপুর তার সেই চিরাচরিত চরিত্র থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। আশা করি আমরা ভালো উইকেট পাবো। বড় রান করার যে অভ্যাস বা ফ্ল্যাট উইকেটে বল করার যে অভ্যাস, সেটা প্লেয়াররা দুভাবেই রপ্ত করার সুযোগ পাবে।’

পরে বিসিএল দলগুলো নিয়ে তারেক বলেন, ‘বাংলাদেশের প্রায় সব সেরা প্লেয়ার যারা আছে তারা সবাই এখানে আছে। এটা নির্বাচকদের জন্যও একটা সুযোগ যে কারো সম্পর্কে কোনো সন্দেহ থাকলে সেটা এখান থেকে দেখে নেয়ার। আমার মনে হয় প্রত্যেক প্লেয়ারের জন্য এটা ভালো সুযোগ ছিল। টিমগুলোও বেশ ভারসাম্যপূর্ণ ছিল।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!