1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রিয়াদে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিনিধি

সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাস রিয়াদ-এ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। পরে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে দূতাবাসের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বকীয়তা ও জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। ভাষা শহিদদের আত্মত্যাগই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের প্রেরণা জুগিয়েছে এবং নানা আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, ইতিহাস প্রমাণ করে—বাংলাদেশের মানুষ যখন ন্যায়সংগত দাবিতে ঐক্যবদ্ধ হয়, তখন সাফল্য অবশ্যম্ভাবী। তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা দক্ষতা ও সততার মাধ্যমে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

‘বাংলাদেশ’কে একটি দক্ষ ও বিশ্বাসযোগ্য জনগোষ্ঠীর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে ভাষা ও সংস্কৃতির প্রসার আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!