1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফেনীর নারী ও শিশু নির্যাতন মামলার ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক চট্টগ্রামে গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ফেনীর নারী ও শিশু নির্যাতন মামলার ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক চট্টগ্রামে গ্রেপ্তার

প্রতিনিধি

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১৪ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুর রহিম ওরফে সজিব (৩৫)। তিনি ফেনী জেলার উত্তর চারিপুর এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড থানার শীতলপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোর সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, ফেনী আদালতে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আব্দুর রহিমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!