1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুলিশ সুপারের নির্দেশে অভিযান: মান্দায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

পুলিশ সুপারের নির্দেশে অভিযান: মান্দায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ছিনতাই হওয়া একটি চার্জারচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৯ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে অটোরিকশা চালক রায়হান কবির নিয়ামতপুর বাসস্ট্যান্ডে অবস্থান করছিলেন। এ সময় চারজন অজ্ঞাত ব্যক্তি সতীহাট যাওয়ার কথা বলে তার অটোরিকশা ভাড়া করে। যাতায়াত বাবদ ৫০০ টাকা দেওয়ার আশ্বাস দিলে তিনি রাজি হন।

দুপুর দেড়টার দিকে তারা সতীহাট বাজারে পৌঁছায়। সেখানে একটি দোকানে চালককে খাবার খাওয়ানো হয়। পরে অভিযুক্তরা জানায়, তারা সেদিন নিয়ামতপুরে ফিরবে না। তবে প্রয়োজনে ফোন দিলে যেন আবার সতীহাটে আসেন—এমন কথা বলে তার মোবাইল নম্বর সংগ্রহ করে তারা চলে যায়।

পরবর্তীতে ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে একই ব্যক্তিরা ফোন করে তাকে সতীহাট বাজারে আসতে বলে। তিনি সেখানে পৌঁছালে চারজন তার অটোরিকশায় উঠে জানায়, তাদের একজন মৈনম বাজারে রয়েছে। তাকে নিয়ে নিয়ামতপুরে ফিরতে হবে।

পরে মৈনম বাজারে গিয়ে তারা জানায়, ওই ব্যক্তি সিংগী বাজারে অবস্থান করছে। সিংগী বাজারের উদ্দেশ্যে রওনা হলে মান্দা থানাধীন ৬নং মৈনম ইউনিয়নের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় পৌঁছালে কৌশলে চালককে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করা হয়। পরে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি অবস্থায় দেখতে পান। এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পর পুলিশ সুপারের নির্দেশে বাংলাদেশ পুলিশ-এর মান্দা থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন অনুসন্ধানের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় নওগাঁ সদর থানার হাঁপানিয়া বাজার এলাকা থেকে জুয়েল হোসেন (৪৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাটোরের সিংড়া এলাকা থেকে কাবিল উদ্দিন (৩৩) নামে আরও একজনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নাটোর জেলার সিংড়া থানা এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কে ছিনতাইকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!