1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্যাটরিনার ছেলের জন্য উপহার পাঠালেন আলিয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ক্যাটরিনার ছেলের জন্য উপহার পাঠালেন আলিয়া

প্রতিনিধি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। গত নভেম্বরে পুত্রসন্তান বিহানের আগমনে এই তারকা যুগলের জীবনে বইছে খুশির জোয়ার। বিহানকে কেন্দ্র করে এখন তাদের পুরো পৃথিবী।

এর মাঝেই বন্ধু ও সহকর্মী আলিয়া ভাটের পক্ষ থেকে এক বিশেষ উপহার পেল ভিকি-ক্যাটরিনার পুত্র। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই উপহারের ঝলক শেয়ার করেছেন ক্যাটরিনা।

ছবিতে দেখা যায়, আলিয়ার নিজস্ব ব্র্যান্ড ‘এড-এ-মাম্মা’র পক্ষ থেকে পাঠানো হয়েছে সুন্দর একটি উপহারের বক্স। তাতে রয়েছে প্যাস্টেল নীল রঙের হাতে বোনা একটি কিউট খরগোশ পুতুল এবং একই রঙের নরম ও আরামদায়ক পশমি কম্বল।

উপহারের সঙ্গে ছিল আলিয়ার হাতে লেখা একটি মিষ্টি চিরকুটও। এই সুন্দর শুভেচ্ছার জন্য আলিয়া ও তার সংস্থাকে ধন্যবাদ জানাতে ভোলেননি ক্যাটরিনা। বলিউড পাড়ায় আলিয়া ও ক্যাটরিনার বন্ধুত্ব বহু পুরনো। এক সময় একই জিমে ঘাম ঝরানো থেকে শুরু করে নানা আড্ডায় তাদের দেখা যেত।

যদিও ব্যক্তিগত জীবনের নানা সমীকরণ নিয়ে অতীতে অনেক গুঞ্জন ছড়িয়েছিল, তবে সেই সব জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তাদের বন্ধুত্ব যে এখনো অটুট, এই উপহার তারই প্রমাণ।

উল্লেখ্য, আলিয়া শুধু ক্যাটরিনাকেই নয়, এর আগে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার কন্যা সারায়ার জন্যও একইভাবে ভালোবাসার উপহার পাঠিয়েছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!