1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভিনিসিয়ুসকে পাঁচবার ‘বানর’ বলেছেন আর্জেন্টাইন খেলোয়াড়! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ভিনিসিয়ুসকে পাঁচবার ‘বানর’ বলেছেন আর্জেন্টাইন খেলোয়াড়!

প্রতিনিধি

বেনফিকার মাঠে প্রথমার্ধে কঠিন সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের নকআউটের প্রথম লেগে শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেছে। কিন্তু তাদের এই সাফল্য ম্লান হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনায়। ভিনিসিয়ুস জুনিয়র প্রতিপক্ষ খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ তোলেন। প্রায় ১০ মিনিট বন্ধ থাকে ম্যাচ। ওই সময় আসলে কী হয়েছিল, সামনে থেকে দেখেছেন কিলিয়ান এমবাপে।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড যা দেখেছেন-শুনেছেন, তাতে আর্জেন্টাইন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে সম্ভাব্য কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এমবাপে ম্যাচ শেষে বলেন, প্রেস্তিয়ান্নি জার্সিতে মুখ ঢেকে পাঁচবার ভিনিসিয়ুসকে ‘বানর’ ডেকেছেন।

এস্তাদিও দা লুজের মিক্সড জোনে এমবাপে বলেন, ‘আমি পরিষ্কার দেখতে পেয়েছি, ২৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় ভিনিকে পাঁচবার বলেছে- তুমি বানর। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে, কিন্তু এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারা চমৎকার, কিন্তু এই ধরনের দৃশ্য বিশ্ব ফুটবলের জন্য ভয়ঙ্কর।’

২০১৮ সালের বিশ্বকাপ জয়ী সাবেক পিএসজি ফরোয়ার্ড আরও যোগ করেছেন, ‘আমি তাকে বর্ণবাদ বলেছি কারণ আমার মতে সে সেটাই। সে তার জার্সির মধ্যে লুকাতে চেষ্টা করেছিল, কিন্তু তার চেহারা মিথ্যা বলে না। এই ধরনের ব্যক্তি পেশাদার ফুটবলার হতে পারে না। ফুটবল মাঠে এই ধরনের কথা বলার স্বাধীনতা নেই একজন তরুণ খেলোয়াড়ের। এটা বড় সমস্যা, দেখা যাক কী হয়।’

সবশেষ বর্ণাবাদী মন্তব্যের শিকার হয়ে বিচলিত ছিলেন ভিনিসিয়ুস। এর কয়েক মিনিট আগে চোখ ধাঁধানো এক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার প্রশংসা করে এমবাপে বলেন, ‘সে চমৎকার একটি গোল করল, যেটা রিয়াল মাদ্রিদকে জয় এনে দিয়েছে।’

প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে উয়েফাকে কঠোর শাস্তি নেওয়ার দাবি জানালেন এমবাপে। ভক্তদের উদ্দেশ্যেও তিনি বললেন, ‘আমাদের যে বাচ্চারা দেখে, তাদের সবার জন্য একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে। এই ধরনের আচরণ অসহনীয়। বেনফিকা কিংবা তাদের কোচের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু এই ধরনের একজন খেলোয়াড়ের চ্যাম্পিয়ন্স লিগে আবার খেলার কোনো অধিকার নেই। আমরা আশা করব উয়েফা ব্যবস্থা নেবে এবং এমন কিছু যেন পুনরায় না ঘটে সেটা নিশ্চিত করবে। এটা গুরুতর ব্যাপার।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!