1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিষ্টি জান্নাতের পোস্টে কীসের ইঙ্গিত? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

মিষ্টি জান্নাতের পোস্টে কীসের ইঙ্গিত?

প্রতিনিধি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত নায়িকা মিষ্টি জান্নাত। বর্তমান সময়টা বেশ ফুরফুরে মেজাজেই কাটাচ্ছেন তিনি। কয়েক দিন ধরে দুবাইয়ের বিভিন্ন মনোরম লোকেশনে সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে। কখনো দুবাইয়ের ঐতিহ্যবাহী লুকে মরুভূমিতে উটের পিঠে চড়ছেন, আবার কখনো বিলাসবহুল পরিবেশে নিজেকে মেলে ধরছেন। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া তার একটি পোস্ট ভক্তদের মাঝে নতুন করে কৌতূহল ও জল্পনার জন্ম দিয়েছে।

সোমবার সকালে ফেসবুকে মিষ্টি জান্নাত একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে কমলা রঙের একটি শর্ট ড্রেস এবং লাল ব্লেজারে বেশ আবেদনময়ী লুকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লিখেছেন, ভালোবাসা আমার তোমাকে….. ssssssss, coming soon new blast.

বিশেষ করে, রহস্যময় ‘ssssssss’ লিখে মিষ্টি জান্নাত ঠিক কাকে ইঙ্গিত করেছেন, তা নিয়ে নেটিজেনদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। অনেক ভক্তই মন্তব্য ঘরে প্রশ্ন তুলেছেন, এই ‘sss’ কি তবে ঢালিউড সুপারস্টার শাকিব খান? জনৈক এক অনুরাগী সরাসরিই মন্তব্য করেছেন, ‘sss মানে কি শাকিব ভাই?’ মূলত শাকিব খানের নামের আদ্যক্ষর ‘S’ হওয়ার কারণেই ভক্তরা এমন ইঙ্গিত খুঁজে পাচ্ছেন; ভাবছেন শাকিব খানকে নিয়ে চমকে দেওয়ার মতো কিছু ঘটাতে যাচ্ছেন তিনি।এদিকে, মিষ্টি জান্নাতের দুবাই সফরের বেশ কিছু ভিডিও ও ছবি নায়িকার ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। একটি ভিডিওতে তাকে মরুভূমিতে উটের পিঠে চড়তে দেখা যায়। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমার উটটা কেমন??? এইটাকে বাংলাদেশে আনতে চাই। এই উটের দুধ খাই…। এছাড়া গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময়ও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। প্রবাসে থেকেও দুবাইয়ের সেই বিশেষ লুকে ভোট দিয়ে আঙুলের অমোচনীয় কালির ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি।

শাকিব খানকে জড়িয়ে মিষ্টি জান্নাতের আলোচনা এবারই প্রথম নয়। এর আগে শাকিব খান এক ‘ডাক্তার মেয়ে’কে বিয়ে করছেন- এমন খবর চাউর হলে মিষ্টি নিজেকে সেই পাত্রী হিসেবে ইঙ্গিত দিয়ে বিনোদন মহলে শোরগোল ফেলেছিলেন। পরে অবশ্য তিনি বিষয়টি কেবল ‘মজা’ হিসেবে উড়িয়ে দেন।

অনেকেই মনে করেন, শাকিব খানের সঙ্গে ছবি প্রকাশ বা তাকে নিয়ে রহস্যময় পোস্ট করা মিষ্টি জান্নাতের এক ধরণের ‘পাবলিসিটি স্টান্ট’। এবারও নতুন কোনো চমকের ঘোষণা দিয়ে তিনি শাকিব খানের নাম জড়িয়ে আলোচনার কেন্দ্রে থাকতে চাইছেন কি না, তা নিয়ে ভক্তদের মাঝে কৌতূহল দেখা দিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!