1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোটে হেরে জামায়াত প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জাপা প্রার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ভোটে হেরে জামায়াত প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জাপা প্রার্থী

প্রতিনিধি

নীলফামারী-৪ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা ও জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর শহরের ইকু হেরিটেজ অ্যান্ড রিসোর্টে তাকে ফুলেল শুভেচ্ছা দেন।

এসময়ে জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিক বলেন, আমি কোনো ধরনের বিভেদের রাজনীতিকে বিশ্বাস করি না। ভোটের মাঠে জয় পরাজয় রয়েছে। তবে সবসময়ই এলাকার মানুষের পাশে রয়েছি। আমি সবসময় তাদের সহায়তা করার চেষ্টা করব।
জামায়াত বিজয়ী প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, আল্লাহর রহমতে আমি নির্বাচিত হয়েছি। এখন সকলে মিলে কিশোরগঞ্জ সৈয়দপুর দুই উপজেলার উন্নয়ন করব। আমাদের কিভাবে উন্নয়ন করা যায়, সেগুলো নিয়ে আলোচনা করব। আমি আশাবাদী, সবাই আমাকে সহায়তা করবেন।

এসময়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দুই প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!