1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইউটিউবারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে করণ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

ইউটিউবারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে করণ

প্রতিনিধি

ভারতের জনপ্রিয় ইউটিউবার অজয় নাগরযিনি বিশ্বজুড়ে ‘ক্যারিমিনাটি’ নামেই বেশি পরিচিত তার বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছেন বলিউডের প্রভাবশালী নির্মাতা করণ জোহর। করণের অভিযোগ, এই ইউটিউবার তার ভিডিওর মাধ্যমে নির্মাতার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।

অজয় নাগরের সাম্প্রতিক একটি সিরিজ নিয়ে, যার নাম ‘কফি উইথ জালান’। করণের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এর আদলেই প্যারোডি হিসেবে সিরিজটি সাজিয়েছেন অজয়। সেখানে বলিউডের তারকা সন্তান (স্টার কিড) এবং ইন্ডাস্ট্রির নামী ব্যক্তিত্বদের নিয়ে খোঁচা দেওয়া হয়।

ভিডিওগুলোতে করণের চরিত্রের মতো হুবহু একটি চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যা নিয়েই তীব্র আপত্তি জানিয়েছেন এই প্রযোজক-পরিচালক। করণের লিগ্যাল টিমের দাবি, এই ভিডিওগুলো অত্যন্ত অসম্মানজনক এবং এর মাধ্যমে পরিকল্পিতভাবে করণের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।

ছেলেটা ঠিক বাবার মতোই হয়েছে : চঞ্চল চৌধুরী
এই প্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি মুম্বাই আদালতের দ্বারস্থ হন করণ জোহর। সোমবার আদালত করণের পক্ষে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী- ক্যারিমিনাটি, মেটা এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো করণের বিরুদ্ধে কোনও আপত্তিকর বা মানহানিকর বিষয় প্রচার করতে পারবে না।

এদিকে আদালতের এই পদক্ষেপ নিয়ে ক্যারিমিনাটি বা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বলিউডের অন্দরে এবং ইউটিউব পাড়ায় এই আইনি লড়াই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এর আগে রোস্টিং বা প্যারোডি নিয়ে এমন কড়া পদক্ষেপ সচরাচর দেখা যায়নি, যা এবার করণ জোহর করে দেখালেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!