1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবসর ঘোষণার পরও কোন ছবিতে প্লেব্যাক করলেন অরিজিৎ? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

অবসর ঘোষণার পরও কোন ছবিতে প্লেব্যাক করলেন অরিজিৎ?

প্রতিনিধি

প্লেব্যাক দুনিয়াকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে ভক্তদের মন খারাপ করে দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে কি আর রূপালি পর্দায় শোনা যাবে না তার কণ্ঠ? এমন গুঞ্জনের মাঝেই ভক্তদের জন্য এল বড় সুখবর। প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিলেও বলিউড সুপারস্টার আমির খানের জন্য বিশেষ গান গাইলেন।

তবে আমিরের নিজের কোনো ছবি নয়, বরং তার ছেলে জুনেইদ খানের আসন্ন সিনেমার জন্য কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি আমির খানের জিয়াগঞ্জ সফর নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। তিন দিন ধরে বহরমপুরের একটি বিলাসবহুল হোটেলে কাটিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

কখনও অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি উড়ানো, আবার কখনও ঘণ্টার পর ঘণ্টা গায়কের স্টুডিওতে সময় কাটানো সব মিলিয়ে চলছিল জল্পনা। অনেকেই ধারণা করেছিলেন, আমিরের পরবর্তী সিনেমা ‘মহাভারত’-এ হয়তো পাওয়া যাবে অরিজিৎকে।

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই ম্রুণালের পুরোনো প্রেম প্রকাশ্যে
খুদে ভক্তের চিপস না খাওয়ায় সমালোচনায় যীশু
তবে সোমবার সব রহস্যের জট খুলেছে আমির খান প্রোডাকশনস। আমির খান প্রযোজিত ‘এক দিন’ সিনেমার জন্য গান গেয়েছেন অরিজিৎ সিং। এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আমিরের পুত্র জুনেইদ খান এবং দক্ষিণী তারকা সাই পল্লবী। আসন্ন এই রোম্যান্টিক ড্রামাতেই বাজবে অরিজিতের কণ্ঠ।

কয়েকদিন আগেই অরিজিৎ সিং প্লেব্যাক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে তিনি জানিয়েছিলেন যে, আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া কিছু কাজ তিনি সম্পন্ন করবেন। সেই কথা রাখতেই জুনেইদ খানের সিনেমার জন্য স্টুডিওতে ঢুকলেন গায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অরিজিৎ সিংকে ধন্যবাদ জানিয়ে আমির খান প্রোডাকশনস একটি পোস্ট শেয়ার করে। সেখানে দেখা যায়, অরিজিতের পাশে বসে গভীর মনোযোগ দিয়ে গান নিয়ে আলোচনা করছেন আমির। জিয়াগঞ্জের দিনগুলোর স্মৃতিচারণ করে আমির লেখেন, “‘এক দিন’ ছবিতে প্লেব্যাক করার জন্য ধন্যবাদ অরিজিৎ। তোমার এবং তোমার পরিবারের সঙ্গে কাটানো চারটি দিন ছিল ভীষণই ম্যাজিক্যাল।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!