1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খুদে ভক্তের চিপস না খাওয়ায় সমালোচনায় যীশু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খুদে ভক্তের চিপস না খাওয়ায় সমালোচনায় যীশু

প্রতিনিধি

এক খুদে ভক্তের চিপস খাওয়ার অনুরোধ ফিরিয়ে দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মাথায় টুপি, চোখে সানগ্লাস ও গায়ে জার্সি পরা অবস্থায় একটি মাঠে প্রবেশ করছিলেন যীশু। সেখানে দাঁড়িয়ে থাকা এক খুদে ভক্ত প্রথমে যীশুর সঙ্গে হাত মেলায় এবং পরে নিজের হাতে থাকা চিপসের প্যাকেটটি অভিনেতার দিকে বাড়িয়ে দেয়।

ছেলেটি বারবার অনুরোধ করে একটি চিপস খাওয়ার জন্য বললেও যীশু তা গ্রহণ করেননি। ভিডিওতে ছেলেটিকে বলতে শোনা যায়, ‘একটা খেলে কিছু হবে না’। যীশু শিশুটির কাঁধে হাত দিয়ে তাকে কিছু একটা বুঝিয়ে সেখান থেকে চলে যান।পুরোনো শাড়ি পরে শেষ বিদায়ের ইচ্ছা স্বস্তিকার
চূড়ান্ত বিচ্ছেদের ইঙ্গিত যীশু-নীলাঞ্জনার
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘এত হাবভাব কবে থেকে হলো?’ আবার অনেকে লিখেছেন, ‘সাধারণ মানুষের আবেগ তারা বোঝেন না।’ তবে অনেক নেটিজেন আবার যীশুর পক্ষ নিয়ে বলেছেন, সেই মুহূর্তে অভিনেতার কিছু খাওয়ার ইচ্ছে নাও থাকতে পারে এবং নিরাপত্তা বা স্বাস্থ্যগত কারণেও তিনি চিপসটি না খেতে পারেন।

ব্যক্তিগত জীবনেও যীশু বর্তমানে বেশ আলোচনার কেন্দ্রে রয়েছেন। স্ত্রী নীলাঞ্জনা শর্মার সঙ্গে তার বিবাহবিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছে নীলাঞ্জনার সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টের পর। বর্তমানে যীশু শুধু টালিউড নয়, বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমাতেও দাপটের সঙ্গে কাজ করছেন। অক্ষয় কুমারের সঙ্গে তার ‘ভূত বাংলা’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!