1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজনীতির গল্প নিয়ে আসছে ‘ঢাকা ২৬’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

রাজনীতির গল্প নিয়ে আসছে ‘ঢাকা ২৬’

প্রতিনিধি

দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও ক্ষমতার লড়াই নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ঢাকা ২৬’। ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এই নাটকটির গল্পে উঠে আসবে একজন প্রভাবশালী রাজনীতিবিদের দুই কর্মীর নানা কাণ্ড।

নেতার প্রিয়পাত্র হওয়া এবং নিজের প্রভাব বিস্তারের লড়াইয়ে লিপ্ত থাকবেন সেই দুই কর্মী। তবে এই রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে নতুন মাত্রা যোগ করে প্রেম। একই নারীকে দুই কর্মীর ভালোবাসার জেরে তাদের ব্যক্তিগত বিভেদ চরমে পৌঁছায়। প্রভাবশালী নেতা এই সংকট নিরসনের চেষ্টা করেও ব্যর্থ হন, যার ফলে গল্পের মোড় নেয় এক চূড়ান্ত পরিণতির দিকে।

এশা রহমান প্রযোজিত এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা ও আকাশ রহমান। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সরদার রওনক রিপন, জ্যাক সজলসহ প্রায় অর্ধশতাধিক শিল্পী।

জানা গেছে, গত মাসের শেষ দিকে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে। এতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আজহারুল ইসলাম অভি। খুব শিগগিরই এটিভি ইউএসের পর্দায় প্রচারিত হবে নাটকটি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!