1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আন্দোলনকারীরা রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আন্দোলনকারীরা রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

প্রতিনিধি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান বলেছেন, কিছু বিপথগামী কর্মচারী জনগণকে জিম্মি করে বন্দর কার্যক্রম বন্ধ করার পথ বেছে নিয়েছে। তিনি বলেন, “আমরা রাষ্ট্রের কর্মচারী-কর্মকর্তা, আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি। কেউ যদি অন্য কারো আনুগত্য বেছে নেয়, সেটা কর্মকর্তা-কর্মচারী আচরণ বিধির সম্পূর্ণ পরিপন্থি।”

রোববার (৮ ফেব্রুয়ারি) বন্দর ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বন্দর সচল রয়েছে এবং কর্মচারীরা আবার কাজে যোগ দেবে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ, এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রতিবাদে ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন শুরু করে। ৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের আন্দোলনের কারণে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন ৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে যান এবং বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর শ্রমিকরা দুই দিনের জন্য আন্দোলন স্থগিত রাখে।

বন্দর কর্তৃপক্ষ আন্দোলনরত ১৫ জন শ্রমিক নেতার স্থাবর–অস্থাবর সম্পদ তদন্তের জন্য দুদকে আবেদন করেছে এবং তাদের দেশত্যাগ রোধের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছে। আন্দোলনের মধ্যে তাদের মধ্যে কিছু নেতাকে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছে।

এর প্রতিবাদে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন। রোববার থেকে ধর্মঘটের কারণে বন্দরের সব জেটি, টার্মিনাল, কনটেইনার ডিপো এবং বহির্নোঙর বন্ধ রয়েছে। বন্দরের বিভিন্ন গেটে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!