1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এপস্টেইন ফাইল বিতর্কে মুখ খুললেন অনুরাগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

এপস্টেইন ফাইল বিতর্কে মুখ খুললেন অনুরাগ

প্রতিনিধি

আলোচিত জেফ্রি এপস্টেইন ফাইলে নাম জড়িয়েছে একাধিক হাই-প্রোফাইল তারকার। সেই তালিকায় নিজের নাম দেখে এবার নীরবতা ভাঙলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ইমেইল তালিকায় পরিচালকের নাম থাকা নিয়ে শোরগোল শুরু হলে বিষয়টি স্পষ্ট করেন তিনি।

বিতর্কিত সেই ফাইলে দেখা যায়, বৌদ্ধ ধর্ম, প্রযুক্তি ও চিকিৎসা সংক্রান্ত এক আলোচনার জন্য আমন্ত্রিত অতিথিদের তালিকায় অনুরাগের নাম ছিল। সেখানে তাকে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়। তবে বিষয়টি নিয়ে অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, এই বিষয়ে তার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ‘বিষয়টি নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। বিভিন্ন জায়গা থেকেই বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পাই। যতটুকু মনে পড়ছে, ওই ইমেইলটি কোনো এক মাসের মাঝামাঝি সময়ে এসেছিল। আমি এর কোনো উত্তর দিইনি। আর বড় কথা হলো, আমি জীবনে কখনো বেজিংয়েই যাইনি।’
চমক নিয়ে প্রত্যাবর্তন শাহরুখের
অনুরাগ আরও জানান, হুট করেই একদিন ইমেইলটি পেয়েছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যাওয়ার কারণে অনেকের কাছেই তার ইমেইল আইডি থাকে। হয়তো সেখান থেকেই কোনোভাবে তার যোগাযোগ খুঁজে পাওয়া গেছে। জানা গেছে, ২০১৭ সালে ইমেইলটি এসেছিল পরিচালকের কাছে। তবে সেই অনুষ্ঠানে তার যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, কেবল অনুরাগ কাশ্যপই নন, এপস্টেইন ফাইলে নাম এসেছে ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন ও নন্দিতা দাসের মতো তারকাদেরও। নথিপত্র অনুযায়ী, ২০১৫ সালে বচ্চন দম্পতিকে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারাও সেই মেইলের কোনো উত্তর দেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!