1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবরোধ উঠে গেলেও সাতরাস্তা এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অবরোধ উঠে গেলেও সাতরাস্তা এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

প্রতিনিধি

 রাজধানীর তেজগাঁওয়ের গুরুত্বপূর্ণ সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের কয়েক ঘণ্টার সড়ক অবরোধ প্রত্যাহার করা হলেও যানজট থেকে মুক্তি পায়নি নগরবাসী। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় সৃষ্ট গাড়ির চাপের কারণে অবরোধ শেষের পরও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। তবে অবরোধ চলাকালে আটকে পড়া বিপুল সংখ্যক যানবাহনের কারণে সাতরাস্তা, বিজয়নগরসহ সংলগ্ন সড়কগুলোতে ধীরগতির যান চলাচল ও দীর্ঘ যানজট তৈরি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী যান ও গণপরিবহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম জানান, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।
তিনি বলেন,
“সাতরাস্তা মোড় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট। এখানে অবরোধ থাকায় বিজয়নগরসহ আশপাশের এলাকাগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। শিক্ষার্থীরা চলে গেলেও দীর্ঘ সময় রাস্তা বন্ধ থাকায় যানবাহনের বড় চাপ তৈরি হয়েছে। জট স্বাভাবিক হতে আরও অন্তত এক ঘণ্টা সময় লাগতে পারে।”

এর আগে, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করার সুপারিশের প্রতিবাদে আন্দোলনে নামেন কারিগরি শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

অবরোধ চলাকালে সাতরাস্তা এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে তেজগাঁও, ফার্মগেট, মগবাজার ও বিজয়নগর রুটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়েই সড়কে নামতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হলে ভবিষ্যতেও কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

পরে ট্রাফিক পুলিশের মধ্যস্থতায় শিক্ষার্থীরা বিকেলের দিকে সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত যানজটের রেশ থেকে যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!