1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খিচুড়ি বিক্রি করছেন অভিনেত্রী মালাইকা, দাম ৮০০ টাকা! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খিচুড়ি বিক্রি করছেন অভিনেত্রী মালাইকা, দাম ৮০০ টাকা!

প্রতিনিধি
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক জগতেও নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার রেস্তোরাঁ ‘স্কারলেট হাউজ’ এখন আলোচনায়। তবে সাধারণ খাবারের চড়া মূল্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। বিশেষ করে মেনুতে এক প্লেট খিচুড়ির দাম ৫৫০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ টাকা) রাখা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।
মুম্বাইয়ের একটি ৯০ বছরের পুরনো পর্তুগিজ বাংলোর আড়াই হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি এই রেস্তোরাঁটি; যার অর্ধেক মালিকানা মালাইকা আরোরা ও তার ছেলে আরহান খানের। স্বাস্থ্যসচেতন হিসেবে পরিচিত মালাইকার এই রেস্তোরাঁর মেনুও সাজানো হয়েছে পুষ্টিকর খাবারের সমন্বয়ে।
তবে খাবারের দামও এখানে বেশ চড়া। মেনুতে সাধারণ মশলা খিচুড়ি ৫৫০ রুপি হলেও অ্যাভোকাডো টোস্টের দাম রাখা হয়েছে ৬২৫ রুপি এবং বিশেষ সালাদের দাম ৭২০ রুপি। এছাড়া লুধিয়ানার বাটার চিকেনের দাম ৭৫০ রুপি।
‘পুরুষেরা হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করলে বাহবা, নারীদের বেলায় যত সমস্যা’
খাবার ছাড়াও পানীয়ের দামও সাধারণ গ্রাহকদের বিস্মিত করেছে। স্বাস্থ্যকর হিসেবে দাবি করা এই রেস্তোরাঁর এক বোতল পানির দাম ৩৫০ রুপি। চুল ও ত্বকের যত্নে সহায়ক হিসেবে পরিচিত বিট ও বেদানার বিশেষ এক গ্লাস পানীয়র দাম ৪৫০ রুপি। এছাড়া অভিজাত এই রেস্তোরাঁটিতে পাওয়া যায় প্রায় ২৯ হাজার রুপি মূল্যের শ্যাম্পেন ও ককটেল।
১০০ আসন বিশিষ্ট এই রেস্তোরাঁটি আধুনিক ও নান্দনিক অন্দরসজ্জার জন্য বলিউডের তারকাদের কাছে বেশ জনপ্রিয়। মালাইকা আরোরা নিজেই জানিয়েছেন, তিনি ব্যক্তিগত জীবনে যে ধরনের ডায়েট বা খাদ্যাভ্যাস মেনে চলেন, তার ওপর ভিত্তি করেই এই রেস্তোরাঁর মেনু তৈরি করা হয়েছে। বলিউডের অনেক তারকারাও তার রেস্তোরাঁয় গিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!