1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারত ম্যাচ বয়কটের ঘোষণা সোশ্যাল মিডিয়ায়, আইসিসিকে কিছু জানায়নি পাকিস্তান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ভারত ম্যাচ বয়কটের ঘোষণা সোশ্যাল মিডিয়ায়, আইসিসিকে কিছু জানায়নি পাকিস্তান

প্রতিনিধি

অনেক নাটকীয়তার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের কথা জানিয়েছিল পাকিস্তানের ফেডারেল সরকার। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে, আগামী ১৫ ফেব্রুয়ারি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা বসছে বলেও গুঞ্জন ছিল। তবে সেসবও সত্য নয় বলেই জানা যাচ্ছে।

আইসিসি বোর্ডে মোট ১৬ জন পরিচালক রয়েছেন। তাদের একাধিকজন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বোর্ড সভার সূচি সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি নিয়ে আলোচনা হলেও তা এখনো আনুষ্ঠানিক পর্যায়ে পৌঁছায়নি।

জানা গেছে, ম্যাচটি না খেলার বিষয়ে পিসিবি এখনো আইসিসিকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি। লিখিতভাবে যা পাওয়া গেছে, তাহলো পাকিস্তান সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্ট। গত রোববার ইসলামাবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠকের পর বিশ্বকাপ খেললেও ভারত ম্যাচ বয়কট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় দেশটির গণমাধ্যম।

পাকিস্তান সরকারের সিদ্ধান্তের প্রসঙ্গে সূত্রগুলো বলেছে, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের ভাষ্য, “প্রতিবাদস্বরূপ পাকিস্তান দলকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলতে নির্দেশ দেওয়া হয়েছে।” তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা যোগাযোগ হিসেবে বিবেচনা করা হয় না।

এদিকে, গুঞ্জন চলছে শেষ পর্যন্ত পিসিবি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্তই নিতে পারে। কারণ, অতীতেও একই ধরনের পরিস্থিতিতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তনের নজির রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপেও টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছিল পিসিবি। তবে নির্ধারিত ম্যাচ শুরুর মাত্র আধা ঘণ্টা আগে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচটি অনুষ্ঠিত হতে এখনো প্রায় দুই সপ্তাহ সময় রয়েছে।পাকিস্তানের সিদ্ধান্তে যে প্রভাব পড়তে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে
এদিকে আইসিসি ইতোমধ্যে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। সংস্থাটি জানিয়েছে, নির্বাচিতভাবে ম্যাচ খেলার ধারণা আন্তর্জাতিক টুর্নামেন্টের মূল নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে আইসিসি জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় থাকলেও নির্বাচিতভাবে অংশ নেওয়ার অবস্থান একটি বৈশ্বিক ক্রীড়া আসরের মৌলিক ধারণার সঙ্গে সাংঘর্ষিক। এই ধরনের টুর্নামেন্টে যোগ্যতা অর্জনকারী সব দলকে নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আইসিসি টুর্নামেন্টের ভিত্তি ক্রীড়া নৈতিকতা, প্রতিযোগিতামূলক মানসিকতা, ধারাবাহিকতা ও ন্যায্যতার ওপর দাঁড়িয়ে। নির্বাচিতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত এসব মূল্যবোধ এবং প্রতিযোগিতার মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!