1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বড়পর্দায় আসছে ‘নাগিন’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বড়পর্দায় আসছে ‘নাগিন’

প্রতিনিধি

সিনেমা হিসেবে বড়পর্দায় আসতে পারে একসময়ের জনপ্রিয় ভারতীয় ধারাবাহিক ‘নাগিন’। বলিউড প্রযোজক একতা কাপুর তার সফল এই ফ্র্যাঞ্চাইজিকে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের বাইরে গিয়ে ‘নাগিন’-এর নতুন সংস্করণ সরাসরি সিনেমা হলে মুক্তি দেওয়ার ভাবনা রয়েছে প্রযোজকের। ইতোমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তবে সিনেমাটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আগের সিজনগুলোর পরিচিত মুখদের কাউকে দেখা যাবে, নাকি নতুন কোনো অভিনেত্রীকে ‘নাগিন’ চরিত্রে উপস্থাপন করা হবে- তা নিয়ে আলোচনা চলছে।
এ আর রহমানের মন্তব্যে সমর্থন জানালেন আমাল মালিক
প্রসঙ্গত, একতা কাপুর প্রযোজিত ‘নাগিন’ টেলিভিশনে একাধিক সিজনে প্রচারিত হয়েছে এবং প্রতিটি সিজনেই দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। মৌনী রায়, তেজস্বী প্রকাশসহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।

টিআরপি তালিকায় নিয়মিত শীর্ষে থাকার কারণে ‘নাগিন’কে ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে ধরা হয়। এবার সেই জনপ্রিয় গল্প বড়পর্দায় কীভাবে উপস্থাপিত হয়, সেদিকেই নজর দর্শকদের।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!