1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলার যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ভোলার যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

প্রতিনিধি

ভোলা পৌরসভার একাংশসহ সদর উপজেলার বেশ কিছু এলাকায় শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের জরুরি কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে ভোলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

শুক্রবার (৩০ জানুয়ারি) ওজোপাডিকোর ভোলা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের এ বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে জানানো হয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওজোপাডিকোর আওতাধীন ভোলা পৌরসভার কিছু এলাকাসহ সদর উপজেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের জরুরি সংস্কার কাজের জন্য এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না : সদর পৌরসভার হোমিও কলেজ রোড, কাঠ মার্কেট, বিসিক, পাসপোর্ট অফিস, আলতাজের রহমান কলেজ রোড, গোলদার বাড়ি।
সদর উপজেলাধীন আগারপোল, মাদরাসা বাজার, ডাকাতিয়া চৌমুহনী, আলীনগর, বিশ্বরোড, খেয়াঘাট রোড, কোস্ট গার্ড, সর্দার বাড়ি, হাওলাদার মার্কেট, পাটওয়ারী বাড়ি রোড, বাবুল মোল্লা ব্রিজ, কলঘাট বাজার, সদুরচর, ডকইয়ার্ড, মুকুল ব্রিকস, চৌমুহনী বাজার, নাজিমুদ্দিন সড়ক, টেকনাগো চৌমুহনী, উকিল বাড়ি, সাহেব আলী মাকেট, বন্ধুজন স্কুল, বিএনপি বাজার, মসজিদ মার্কেট, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল রোড, রেন্টাল পাওয়ার প্লান্ট, গ্যাস ফিল্ড, ধোপা বাড়ি, খেয়াঘাটচৌমুহনী, কাজী ফার্ম, অটো রাইচ, অটো ব্রিকস কোল্ডস্টোরেজ, শান্তির হাট ও ফ্রেন্ড ব্রিকস।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংস্কার কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!