1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অটো জেনারেটেড নম্বর থেকে হুমকি কল সহজে শনাক্ত করা যায় না: স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

অটো জেনারেটেড নম্বর থেকে হুমকি কল সহজে শনাক্ত করা যায় না: স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি

প্রতিনিধি

বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি জানিয়েছেন, এই ধরনের হুমকি কল সাধারণত অটো জেনারেটেড নম্বর ব্যবহার করে করা হয়, ফলে ফোনের উৎস শনাক্ত করা সহজ নয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

বাগেরহাটের ডিসি ও এসপিকে হুমকির বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না– জানতে চাইলে সচিব বলেন, “আমরা বিষয়টি নিয়ে অবগত আছি এবং সতর্ক অবস্থানে রয়েছি। অনেক ক্ষেত্রেই অটো জেনারেটেড নম্বর ব্যবহার করা হয়, যা সহজে শনাক্ত করা যায় না।”

সভায় র‍্যাবের জন্য গাড়ি কেনার প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের টাকা সরকারের ঘরেই আছে। প্রগতি ইন্ডাস্ট্রিজ দেশের প্রথম এবং সরকারি মালিকানাধীন গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান। সে কারণেই আমরা তাদের কাছ থেকে গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের আগে গাড়ি আসবে কি না– তা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে; এখন সংযোজন প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে।”

রোহিঙ্গা ক্যাম্প ‘সিলগালা’ করা হচ্ছে কি না– এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, “ক্যাম্পের ভেতরে মানুষ জীবিকার প্রয়োজনে চলাচল করতে পারে। সবার কাছে কার্ড আছে, যা স্ক্যান করে তারা যাতায়াত করবে। নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ইস্যুতে বাড়তি কোনো দুশ্চিন্তা নেই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!