1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্রাচে ভর দিয়ে পার্টি ছাড়লেন হৃতিক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ক্রাচে ভর দিয়ে পার্টি ছাড়লেন হৃতিক

প্রতিনিধি

বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃতিক রোশান মানেই পর্দায় উপস্থিতি আর দুর্দান্ত নাচ। কিন্তু সম্প্রতি পরিচালক গোল্ডি বেহেলের জন্মদিনের পার্টিতে যে হৃতিককে দেখা গেল, তাতে কপালে ভাঁজ পড়েছে ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ক্রাচে ভর দিয়ে অতি সাবধানে এক পা এক পা করে হাঁটছেন এই সুপারস্টার।

সাংবাদিক যোগেন শাহের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হৃতিক বেশ ‘লো-প্রোফাইল’ বজায় রেখে পার্টি থেকে বিদায় নিচ্ছেন। পরনে ছিল ক্যাজুয়াল পোশাক। সাধারণত পাপারাজ্জিদের সামনে পোজ দিলেও এদিন পুরোপুরি এড়িয়ে যান তিনি।

তাকে দেখে বোঝা যাচ্ছিল, হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। ভক্তরা প্রিয় নায়কের এমন শারীরিক অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করেছেন। হৃতিকের এই শারীরিক কষ্টের আবহে নতুন এক তথ্য সামনে এনেছেন নামী কোরিওগ্রাফার বসকো মার্টিস।

তিনি জানিয়েছেন, আমরা পর্দায় যে হৃতিককে দেখি, তার প্রতিটি আইকনিক নাচের নেপথ্যে থাকে প্রবল লড়াই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বসকো স্মৃতিচারণ করেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির কালজয়ী গান ‘সেনোরিতা’র।

তিনি জানান, সেই গানের শুটিং চলাকালীন হৃতিক তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। বসকোর কথায়, ‘সেনোরিতার কোরিওগ্রাফি ছিল দারুণ কঠিন। শুটিংয়ের সময় হৃতিক প্রচণ্ড ব্যথার মধ্যে ছিলেন, অথচ পর্দায় তা বোঝার উপায় নেই।’

পর্দায় গানটি যতটা আনন্দ আর বন্ধুত্বের বার্তা দেয়, বাস্তবে তার উল্টো অভিজ্ঞতাই পার করতে হয়েছে হৃতিককে। শারীরিক অস্বস্তি সত্ত্বেও শুটিং থামাননি তিনি। হৃতিকের এমন পেশাদারিত্ব আর সংগ্রামের কথা জেনে বিষ্মিত নেটিজেনরা। পর্দার ঝকঝকে উপস্থাপনের আড়ালে যে দীর্ঘদিনের শারীরিক লড়াই লুকিয়ে ছিল, তা এতদিন অজানাই ছিল তার অসংখ্য ভক্তের কাছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!