1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুখের ওপর ৪০ কোটির প্রস্তাব ফিরিয়ে দেন সুনীল শেঠি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মুখের ওপর ৪০ কোটির প্রস্তাব ফিরিয়ে দেন সুনীল শেঠি

প্রতিনিধি

বলিউডের অনেক তারকাই তামাক এবং অ্যালকোহল বা পানমশলার ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজ করে থাকেন। তবে, এমন অভিনেতাও আছেন যারা মোটা অঙ্কের টাকার প্রস্তাবের পরও এই ধরনের বিজ্ঞাপন করতে রাজি হন না। তাদের একজন অভিনেতা সুনীল শেঠি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল জানালেন, প্রায় ৪০ কোটি রুপির একটি বিজ্ঞাপনের প্রস্তাব রীতিমতো মুখের ওপর ফিরিয়ে দিয়েছিলেন তিনি। নিজের আদর্শ এবং সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই অভিনেতা।

সুনীল শেঠি বলেন, আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ। আমার শরীরই সুনীল শেঠিকে চলচ্চিত্র জগতে সুযোগ দিয়েছে। যদি আমি এটাকে সম্মান না করি, তাহলে আমি নিজের ওপর অবিচার করব। আমার সন্তানদের জন্য আমি কী উত্তরাধিকার রেখে যাব? আমি হয়তো সিনেমা বা বক্স অফিসের ক্ষেত্রে আর প্রাসঙ্গিক নই, কিন্তু আজও, ১৭-২০ বছর বয়সীরা আমাকে এত সম্মান এবং ভালোবাসা দেয়।

বাবার জীবনের যুদ্ধের গল্প বললেন সুনীল শেঠি
এই অভিনেতা বলেন, আমাকে ৪০ কোটি টাকার একটি তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তাদের বলেছিলাম যে, ‘আপনারা কি মনে করেন আমি এই চুক্তিতে রাজি হব? আমি হয়তো টাকা চাইব, কিন্তু না, আমি এমন কিছু করব না যা আহান, আথিয়া বা রাহুলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’ এরপর, কেউ আমার কাছে আসতে সাহস করেনি।

বলিউডে তামাক বা পানমশলার বিজ্ঞাপন নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এর আগে অজয় দেবগন, শাহরুখ খান ও অক্ষয় কুমার এ ধরনের বিজ্ঞাপনে অভিনয় করে ভক্তদের সমালোচনা ও আইনি জটিলতার মুখে পড়েছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!