1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শুটিং ফেলে আসার পর ‘প্রিন্স’ নিয়ে শাকিবের নতুন বার্তা! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শুটিং ফেলে আসার পর ‘প্রিন্স’ নিয়ে শাকিবের নতুন বার্তা!

প্রতিনিধি

সফরটা ছিল মাত্র ২৪ ঘণ্টার, কিন্তু সেই ঝটিকা সফরেই দেশের বিনোদন অঙ্গনে শোরগোল ফেলে দেন মেগাস্টার শাকিব খান। গত বৃহস্পতিবার শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার শুটিং রেখেই কক্সবাজারে ছুটে আসেন নায়ক। পরদিনই নতুন বার্তা!

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি শেয়ার করেন শাকিব খান। লেখেন, ছোট্ট সফর, বিশাল স্মৃতি! আবার কাজে ফেরা, সাথে আছে আমার #PRINCE.

অর্থাৎ, ছোট এক বিরতিতে দারুণ কিছু স্মৃতি নিয়ে আবারও নিজের চিরচেনা ব্যস্ততায় ফিরছেন তিনি; আর এই ব্যস্ততা তার নির্মাণাধীন মেগা প্রজেক্ট ‘প্রিন্স’ সিনেমাকে ঘিরে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং নিয়ে গত কিছুদিন ধরে শ্রীলঙ্কায় ব্যস্ত ছিলেন শাকিব। তবে বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই তাকে দেখা যায় ঢাকার বিমানবন্দরে, যেখান থেকে ব্যক্তিগত হেলিকপ্টারে তিনি উড়ে যান পর্যটন নগরী কক্সবাজারে।

সামাজিক মাধ্যমে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে ভক্তদের মনে কৌতূহল জাগে- তবে কি নতুন কোনো সিনেমার চমক? পরে জানা যায়, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিশেষ ইভেন্টে যোগ দিতেই তার এই আকস্মিক ও সংক্ষিপ্ত সফর। ভক্তরা মনে করছেন, শাকিব খানের এই বার্তা কিংবা পোস্টটি মূলত তার পেশাদারিত্বেরই এক বড় উদাহরণ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!