1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আসছে ইয়াশ-পারসার রোম্যান্টিক-কমেডি ফিল্ম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আসছে ইয়াশ-পারসার রোম্যান্টিক-কমেডি ফিল্ম

প্রতিনিধি

আধুনিক নগরজীবনের প্রেম এবং সম্পর্কের সমীকরণ নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচই নিয়ে আসছে বিশেষ অরিজিনাল ফিল্ম ‘একসাথে আলাদা’। এই ফিল্মটির মাধ্যমেই হইচই তাদের ১ ঘণ্টা দৈর্ঘ্যের নতুন ফিল্ম ফরম্যাটের যাত্রা শুরু করতে যাচ্ছে।

‘একসাথে আলাদা’ একটি রোম্যান্টিক-কমেডি ঘরানার ফিল্ম। এটি পরিচালনা করেছেন নির্মাতা রেজাউর রহমান। গল্পে উঠে আসবে সমসাময়িক শহুরে জীবনের প্রেম, মান-অভিমানে ঘেরা সম্পর্কের টানাপড়েন।

এই ফিল্মে ইয়াশ রোহান অভিনয় করছেন ‘ফারহান’ চরিত্রে এবং পারসা ইভানাকে দেখা যাবে ‘আমিরা’ চরিত্রে। ইয়াশ-পারসা জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও, হইচই-এর পর্দায় এবারই প্রথম তাদের একসঙ্গে দেখা যাবে। নির্মাতার দাবি, এই ফিল্মে দর্শকদের প্রিয় এই জুটিকে সম্পূর্ণ নতুন এবং সময়োপযোগী অবতারে উপস্থাপন করা হয়েছে।

এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই।

সম্প্রতি হইচই বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফিল্মটির ‘লুক রিভিল’ পোস্টার শেয়ার করা হয়। পোস্টারটিতে গোলাপি আভার মাঝে ইয়াশ ও পারসার লুক দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা এই নতুন জুটির রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একসাথে আলাদা’।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!