1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারীর দায়িত্বে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম” - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

“এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারীর দায়িত্বে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম”

প্রতিনিধি

ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬ – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সুসংহত করার লক্ষ্যে নির্বাহী কাউন্সিল সদস্য এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এনসিপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি হিসেবে মনিরা শারমিন, এবং মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। এছাড়া এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির কেন্দ্র ও মহানগরের নেতারা এই কমিটিতে কাজ করবেন।

মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ায় জাতীয় যুবশক্তির পক্ষ থেকে তারিকুল ইসলামকে অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তিনি নিষ্ঠার সঙ্গে নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং সামগ্রিক নির্বাচন ব্যবস্থাপনার সমন্বয় সাধনের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!